ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ঈদ যাত্রায় ব্যাটারিচালিত অটোরিকশা গাড়িতে যাত্রী উঠানো নিয়ে তর্কের ঘটনায় অটো চালক আরিফ হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন অটোরিকশা ষ্ট্যান্ডের সভাপতি ও অটো চালক মোঃ মফিজ উদ্দিন। আহত মফিজ (৩৬) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকাজনক। বুধবার (২৭ মে) সকাল ১০টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের পাঁচ কুশমাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরিফ হোসেনকে বিকাল ৫টার দিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ । গ্রেফতারকৃত আরিফ মাদকাসক্ত সে পাঁচ কুশমাইল এলাকার মোঃ সোহরাব আলীর পুত্র।
স্থানীয়রা জানান, চান্দের বাজারে অটোরিক্সায় যাত্রী উঠানো নিয়ে কথা কাটাকার্টি হয় আরিফ ও মফিজের মধ্যে। মফিজকে হুমকি দিয়ে বাড়িতে চলে যায় আরিফ । অটো চালক মফিজ দেওনাইপাড় এলাকায় যাত্রী নামিয়ে আসার সময় রাস্তায় গাড়ি আটকিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আরিফ । ছুরিকাঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্যপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাট করে।
চান্দের বাজারের ব্যবসায়ী রেজাউল করিম জানান, আরিফ এক সময় এই রাস্তায় অটো রিক্সা চালাতেন। প্রায় বছর খানেকধরে তিনি গাড়ি বিক্রি করে দিয়েছেন। আজ বুধবার সকালে এখানে আরিফের পরিচিত একজনের গাড়িতে যাত্রী উঠাচ্ছিলেন। যাত্রী উঠানো নিয়ে বাধা দেন মফিজ। এটা নিয়ে কথা কাটাকাটি হয় তাদের দুই জনের মধ্যে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ওসি বলেন,যে ঘটনা টি ঘটিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়া দিন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।