মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যার পরে দশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশ গ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন।
এসময় কেন্দ্র নির্দেশিত লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসির উদ্দিন শিখন। এতে তিনি, কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ভূমিকা উল্লেখ করেন। পাশাপাশি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য নানামুখি পরিকল্পনা বর্ণনা করেন।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনায় সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাইম, সহ সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক উপকমিটির সদস্য এসএম মাহবুব হোসেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, আব্দুর রহিম, শওকত হোসেন আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম মেম্বার, মীর শাহজাহান, আরিফ রাব্বানী, উপজেলা কৃষক দলের সদস্য ইমরান হোসেন, কৃষক দল নেতা মীর নূরুল আখের সোহরাব, রুহুল আমিন, শাহ আলম, আলম মেম্বার, বিটু মিয়া, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, সোহেল মিয়া ও তারা মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন বিগত স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন। এতে তারা অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের পাশাপাশি বালিয়ান ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।