মোবারক হোসাইন : আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৫২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পরে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের জন্য মনোনীত করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুককে।
মনোনয়ন পাওয়ার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আখতারুল আলম ফারুক নেতাকর্মীদের উদ্দেশ্যে মিষ্টি বিতরণে নিরুৎসাহিত করে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে উপজেলাবাসীর সার্বিক উন্নয়ন ও সহযোগীতা করার লক্ষ্যে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।