মোবারক হোসাইন : ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বলেছেন, দীর্ঘদিন বাংলার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রদান করতে পারেনি। শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ করেছিলো। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আগামী নির্বাচনে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় ভবানীপুর ইউনিয়নের যমুনার পাড় এলাকায় ৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতারুল আলম ফারুক বলেন, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের জনগণের সাথে ভালো আচরণের মাধ্যমে আগামী নির্বাচনের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করতে হবে। প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ফুলবাড়ীয়ার সামগ্রিক উন্নয়ন নিশ্চিতে ধানের শীষে ভোট প্রদান করতে হবে।
সভাপতির বক্তব্যে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনূর মল্লিক জীবন বলেন, বিগত আওয়ামী লীগের শাসনামলে ফুলবাড়ীয়ায় বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকেছে আখতারুল আলম ফারুক। তাই আগামী নির্বাচনে তিনিই হবেন ধানের শীষের যোগ্য উত্তরসূরী।
ইউনিয়ন যুবদল নেতা আরিফ রাব্বানীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক আফতাব উদ্দিন মিন্টু, উপজেলা যুবদলের ধর্ম সম্পাদক কেএম মাসুদ রানা, বিএনপি নেতা শাহরিয়ার আহমেদ বুলবুল, উপজেলা তারেক রহমান যুব পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, বিএনপি নেতা আকবর আলী তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী, বিএনপি নেতা দিদারুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ আলী হোসাইন ও স্বেচ্ছাসেবক দল নেতা নাজিরুল ইসলাম প্রমুখ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।