ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সহ সভাপতি, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা বিএনপি নেতা ও রাজধানীর লরেল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। এই ঈদ সবার মাঝে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা নিয়ে আসুক। বার্তায় তিনি শ'হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ এই প্রত্যাশা করেন। অধ্যক্ষ সিরাজুল ইসলাম তার ঈদ বার্তায় সকলেই ঐক্যবদ্ধ হয়ে সারা দেশের তথা ফুলবাড়ীয়ার আপামর জনসাধারণের উন্নতিতে অবদান রাখার জন্য এবং আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।