মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাধাকানাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রকৌশলী শামছউদ্দিন আহমেদের জেষ্ঠ পুত্র ও উপজেলা বিএনপি নেতা তানভীর আহমেদ রানার নির্দেশক্রমে তার পক্ষ থেকে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সানোয়ার হোসেন চানু, যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর কবির, বিএনপি নেতা সুলাইমান রিপন, মোরশেদ জাহাঙ্গীর খোকন, মফিজ উদ্দিন আকন্দ ও আলাউদ্দিন সরকার আলাল সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এবং রাধাকানাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার পূর্বে বিশেষ মুনাজাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক গন্যমান্যরা অংশগ্রহণ করেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।