মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বালিয়ান ইউনিয়ন দাওয়াহ ক্লাবে পবিত্র ঈদুল আযহা উৎযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুন) ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় দশমাইল বাজারে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় উন্নয়ন প্রশাসনের পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্যে তিনি বালিয়ান ইউনিয়ন দাওয়াহ ক্লাবের কল্যাণে পরামর্শ, সহযোগিতা এবং পাশে থাকার অঙ্গিকার করেন। এছাড়াও সমাজকল্যাণমুখী কাজের প্রতি গুরুত্বারোপ করে ক্লাবকে আরও কার্যকরী ভূমিকা পালনের পরামর্শ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বালিয়ান ইউনিয়ন দাওয়াহ ক্লাবের উপদেষ্টা মাওলানা আবু উবায়দা, মীর জাহিদুর রহমান, মীর লাল মিয়া, মুফতি ইবরাহিম বিন আব্দুল কাদের, ক্লাবের সভাপতি নাছির বিন হাবিব, সাধারণ সম্পাদক আবু বকর হৃদয় সহ অন্যান্য সম্পাদক পরিষদ ও সদস্য মন্ডলী এবং স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।