স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালাশ্বর ফুটবল একাডেমির আয়োজনে বালাশ্বর ফুটবল লীগ সিজন দুইয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে দশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে অংশ গ্রহণ করে রাসেল একাডেমি এবং দশমাইল টাইটান্স। নির্ধারিত সময়ের খেলায় এক শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাসেল একাডেমি। খেলা পরিচালনা করেন শহীদ জিয়া প্রজন্ম দলের সদস্য সচিব মীর শাকিল আহমেদ।
এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন বলেন, খেলাধুলা মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে যুবসমাজকে বিরত রাখে। এসময় তিনি আগামীর সমৃদ্ধ ফুলবাড়ীয়া গঠনে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, বিভাগীয় মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি নাজিরুল হক লিমন, শহীদ জিয়া প্রজন্ম দলের সহ সভাপতি রুহুল আমিন, ভ্যাট কর্মকর্তা মীর মনিরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মীর জাকির হোসেন রিপন, নামা কাতলাসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর কবির হোসেন স্বপন ও গ্রামীণ ফোনের সিনিয়র অফিসার মীর লুৎফর রহমান প্রমুখ।
পরে বিজয়ী দল রাসেল একাডেমিকে চ্যাম্পিয়ন পুরস্কার একটি ট্রফি প্রদান করা হয়। এছাড়াও রানার্সআপ দল দশমাইল টাইটান্সকেও ট্রফি প্রদান করা করেন অতিথিবৃন্দরা।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।