মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাক্তা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে ইউনিয়নের বাক্তা বাজারের বাক্তা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের মিছিলে মিছিলে অংশ গ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান নাজিম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট কাজী রওশন দিল আফরোজ।
উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক রিয়াজ উদ্দিন, দক্ষিণ জেলা কৃষক দল নেতা ইয়াহিয়া ভিপি রতন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম খান রাসেল, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু, শাহজাহান মীর, আনিসুর রহমান আনিস, আরিফ রাব্বানী, শওকত আলী আকন্দ, মোবারক হোসাইন, সদস্য ডাঃ ইউসুফ আলী ও উপজেলা কৃষক দল নেতা রুহুল আমিন, ইমান আলী ও বিল্লাল হোসেন সহ অন্যান্যরা।
বক্তব্যে বক্তারা কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের অবদান উল্লেখ করেন। এছাড়াও গত স্বৈরাচারী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন। তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন। এতে তারা অতিথিদের উদ্দেশ্যে তাদের বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের পাশাপাশি বাক্তা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।