মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দাওশা দরগাবাড়ী হিলফুল ফুজুল দাখিল মাদরাসার পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে মাদরাসার অফিস কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক। বক্তব্যে তিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক চেয়ারম্যান ডাঃ এম এ ছোবহানের আত্মার মাগফিরাত কামনা করে দাওশা দরগাবাড়ী হিলফুল ফুজুল দাখিল মাদরাসার শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বলেন, এই কমিটির একটিই উদ্দেশ্য থাকবে শুধুমাত্র মাদরাসা কল্যাণে কাজ করা।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাধারণ শিক্ষক প্রতিনিধি মোখলেছুর রহমান, মোহাম্মদ তাজউদ্দীন, শাহানা পারভীন, অভিভাবক সদস্য নজরুল ইসলাম বকুল, রাসেল মিয়া, শাহ আলম, রাসেল আহমেদ এবং সংরক্ষিত মহিলা সদস্য হুসনেয়ারা খাতুন ও প্রতিষ্ঠানটির সহ সুপার ইব্রাহিম খলিল। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মাদরাসার সুপার ও পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা নূরুল ইসলাম।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।