মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নে উপজেলার প্রথম প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আগামী ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ইউনিয়নের রঘুনাথপুরে প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলামের বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান। বক্তব্যে তিনি প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সমাজসেবামূলক কার্যক্রমের প্রসংশা করেন। বলেন, ফুলবাড়ীয়া উপজেলায় প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে দেশের মাঝে মানবিক সেবায় নজির দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলামের পিতা আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, সহ সভাপতি সাইদুল ইসলাম, রঘুনাথপুর কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা আবুল মনসুর, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, উপদেষ্টা বাসির চৌধুরী বাবুল ও মুজিবুর রহমান খান প্রমুখ।
পরে স্থানীয় নিম্ন আয়ের পরিবারকে ঈদ উপহার এবং মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কুরআন পড়ার রেহাল প্রদান করা হয়। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠা সদস্য সাইফুল ইসলাম, উপদেষ্টা ওমর ফারুক, সদস্য এনামুল ও লাল চাঁনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সফল করতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সভাপতি দিদারুল ইসলাম, প্রধান উপদেষ্টা দৌলত উর রহমান তরফদার, সহ সাংগঠনিক সম্পাদক মুনতাসির রহমান খোকন, প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসাইন, উপদেষ্টা রফিকুল আলম, স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সিরাজ সাজু, আবুল কালাম, দপ্তর সম্পাদক মিনহাজ আলী আশরাফ, সিরাজুল ইসলাম, শিক্ষা সম্পাদক আফাজ উদ্দিন, তথ্য সম্পাদক কাজী রাকিব হোসেন, উপদেষ্টা হাফিজুল ইসলাম, নাজমুল হাসান, ইমরুল কায়েস, ওমর ফারুক, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম সেলিম, রাসেল মিয়া, সমাজ সেবা সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক কবির হোসেন, আনিছ মিয়া ও কোষাধ্যক্ষ আমির হামজা প্রমুখ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।