ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
শুক্রবার( ২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার আহ্বায়ক শহীদ আনোয়ারুল ইসলাম উজ্জ্বল, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ দুলাল সরকার এর স্বাক্ষরিত কমিটি অনুমোদন করেন। ফুলবাড়ীয়া উপজেলার মৎস্যজীবী দলের আহবায়ক আবু ইউসুফ ফকির,সদস্য সচিব ইমরান হোসেন সবুজসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
শুক্রবার রাতে নবগঠিত আহবায়ক কমিটি ফুলবাড়িয়া বাজারে আনন্দ মিছিল বের করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামীম মল্লিক,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এনামুল হকসহ বিএনপির অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন,আগামী দিনে তাদের নেতৃত্বে মৎস্যজীবী দল আরও শক্তিশালী হবে।
নবগঠিত এ কমিটি নেতৃত্বে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী হবে ইনশাআল্লাহ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।