মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে নিম্ন আয়ের সনাতন পরিবারকে বিবাহ কার্যক্রম সম্পন্ন করতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও মসজিদের উন্নয়নে নগদ অর্থ এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের উত্তর জোরবাড়ীয়া নামাপাড়া এলাকায় এ কার্যক্রমের সভাপতিত্ব করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যের ভাই ও সাবেক সামরিক সদস্য গোলাম মোস্তাফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশা।
বক্তব্য রাখেন, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব নূরুল ইসলাম খান, প্রবাসী পরিবার মানবিক সংগঠনের উপদেষ্টা মজিবুর রহমান খান, প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলামের পিতা আবুল হোসেন, স্বাস্থ্য সম্পাদক শাহজাহান সিরাজ সাজু, সমাজসেবক ফরিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ।
পরে স্থানীয় নিম্ন আয়ের সনাতন পরিবারকে বিবাহ কার্যক্রম সম্পন্ন করতে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও পাঞ্জেগানা মসজিদের উন্নয়নে নগদ অর্থ এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করে সংগঠনটি।
প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসেন, পরিবেশ সম্পাদক আতিকুল ইসলাম, সহ পরিবেশ সম্পাদক সুজন ফরাজি, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এখলাস উদ্দিন, সহ ত্রান ও দুর্যোগ সম্পাদক ফারুক হোসেন ও সদস্য ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের দিকনির্দেশনা প্রদান করেন সভাপতি দিদারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, সহ সাংগঠনিক সম্পাদক মোনতাছির রহমান খোকন, উপদেষ্টা ও সাবেক সভাপতি দৌলত উর রহমান তরফদার, উপদেষ্টা রফিকুল ইসলাম, নাজমুল হাসান, হামিদুল মন্ডল, ইমরুল কায়েস, বাসির চৌধুরী বাবুল, উমর ফারুক, বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক বাবুল মিয়া, রাসেল মিয়া, সমাজ সেবা সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক কবির হোসেন, আনিছ মিয়া, উন্নয়ন সম্পাদক মনজুরুল হক, শিক্ষা সম্পাদক আফাজ উদ্দিন, সহ শিক্ষা সম্পাদক আজার আলি, আবুল কালাম, কোষাধ্যক্ষ আমির হামজা, ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সদস্য সচিব আলহাছ মিয়া, সদস্য আসাদ মোল্লা, সদ্যস সচিব আসাদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সম্পাদক সিরাজুল ইসলাম, উন্নয়ন সম্পাদক আর এ শিমুল, কাউসার আহমেদ, প্রদীপ চন্দ্র, আব্দুল হালিম, আশরাফুল আলম, মনিরুজ্জামান, এস এইচ রানা, বুলবুল আহমেদ, মনির হোসেন, রাসেল মিয়া, মুশফিকুর রহমান ও গণি মিয়া হাবিবুল্লাহ, মোবারক হোসেন, জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, সপন মিয়া, নাজমুল হোসেন, আব্দুলাহ রিপন, আইয়ূব আলী ও আল আমিন প্রমুখ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।