মুরাদ হাসান : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলনের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মিলন স্যার সাপোর্টার্স ফোরামের উদ্যোগে ফুলবাড়ীয়া উপজেলা শহরে এ উপলক্ষে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল চত্তর প্রাঙ্গন, উপজেলা পরিষদ প্রাঙ্গন ও ফোল্লরা চত্তরে একত্রিত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ কারীরা বলছেন, আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের দাঁড়িপাল্লা প্রতীকের কান্ডারীকে বিজয়ী করতে তৃণমূলে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক কামরুল হাসান মিলন স্যার সাপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ বলছেন, আগামীর সমৃদ্ধ ও উন্নয়নের ফুলবাড়ীয়া বিনির্মানে ন্যায় ও ইনসাফের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে বিজয়ী করার বিকল্প নেই।
পরে শোভাযাত্রাটি ফুলবাড়ীয়া বাজার থেকে শুরু হয়ে দেওখোলা, মোহাম্মদ নগর, ছলির বাজার, শিবগঞ্জ, কেশরগঞ্জ, কালাদহ চৌরাস্তা, পাটিরা, শুশুতি ও আছিম বাজার সহ উপজেলার গুরুত্বপূর্ণ বাজার প্রদক্ষিণ করে ফুলবাড়ীয়া এসে শেষ। এসময় দাঁড়িপাল্লার সমর্থনে স্লোগান দেন মিছিলকারীরা।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।