স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে শান্তিপূর্ণ মিছিল করে ফুল্লরা শপিং সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক জননেতা আব্দুল করিম সরকার।
মিছিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম সরকার।
বর্তমানে দেশের এই ক্রান্তিকালীন সময়ে দেশ গঠনে দলমত নির্বিশেষে কীভাবে কাজ করা যায় তা নিয়ে মতবিনিময় হয়।
এসময় তিনি সবাইকে সংযমের আহ্বান জানান, তিনি বলেন, এই দেশ আমাদের আমরাই গড়ব সেখানে কোন রকম বৈষম্য থাকবে না। ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
বৈষম্য বিরোধী আন্দোলকে কেন্দ্র করে যে সকল ছাত্রজনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্দোলনে অংশ গ্রহনকারী সকল ছাত্রজনতার প্রতি।
তিনি আওয়ামীলীগ ও ১৪ দলীয় জোট সরকারের রাজনৈতিক রোষানলে পড়ে যে সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদেরকেও কৃতজ্ঞভরে স্মরণ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।