ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের পালকি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সদস্যদের পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ মোঃ সাইফুল ইসলাম বাদল।
এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মো: আনিছুর রহমান এবং সঞ্চালনায় শিক্ষক সমিতি ফুলবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন রাধাকানাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আনিসুর রহমান আনিছ, ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ সভাপতি আজাহারুল আলম রিপন প্রমুখ। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।