স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মোমবাতি প্রজনন করেন। উপজেলার ভালুকজান ব্রীজ পাড় বধ্যভূমি সৃতিশোধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক পায়রা চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান, পৌর প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাহাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, যুবদলের ইকবাল হোসেন, আ. লতিফ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম কিবরিয়া নাজমুল, পৌর কৃষকদল সদস্য সচিব ফখর উদ্দিন মাসুম, আশিকর রহমান রুপক প্রমখ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।