মির্জা মোঃ মনজুরুল হল(ফুলবাড়িয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বর হইতে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বর্ণাঢ্য র্যালীটি ভালুকজান ব্রিজে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫০ ময়মনসিংহ -৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য,ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক,সাবেক বনানী থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,গুলশান থানা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাবেক সহ-সাধারন সম্পাদক- ঢাকা মহানগর উত্তর যুবদল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক-ঢাকা মহানগর উত্তর ছাত্রদল,সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক গুলশান -বনানী- ঢাকা মোঃ মামুনুর রশিদ মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফরাজী,উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল লতিফ চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য ও কুশমাইল উনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার,সাবেক উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান খসরু,কালাদহ ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হোসেন সাজু,বিএনপি নেতা আমিরুল ইসলাম হীরা,যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোর্শেদ জাহাঙ্গীর খোকন, উপজেলা বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তাফা সুরুজ,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবীর,যুবদল নেতা মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম,হাবিবুর রহমান হাবিব আব্দুল হাকিম মাষ্টার,মনিরুজ্জামান দুলাল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির নেতা আজিজুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক,ছাত্র দল নেতা আক্রাম হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।