মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে জনসভা ও গণমিছিল করেছে ভবানীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার(২০ নভেম্বর) সন্ধ্যার পরে কান্দানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাঙল শিমুল বাজার হয়ে পূনরায় কান্দানিয়া বাজারে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক।
এর আগে সমাবেশে মিছিল পূর্ববর্তী বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন বলেন, আগামী দিনে ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুককে বিজয়ী করার বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নির্যাতনের শিকার জনগণকে স্থায়ীভাবে মুক্তি দিতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এসময় তিনি ফুলবাড়ীয়াকে আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গঠন করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন মল্লিক তাপস, মনিরুজ্জামান কাজল, সাইদুর রহমান কাঞ্চন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম তালুকদার, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।