মির্জা মোঃ মনজুরুল হক(ফুলবাড়িয়া): আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন, নির্বাচন সংস্কার, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ সহ ৫ দফা দাবিতে ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে জান্নাতুল আতফাল মাদ্রাসা ভালুকজান হইতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চত্বরে শেষ করে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে মাওলানা সাইফুল্লাহ মানসুর, সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিন,মুফতি নূরে আলম সিদ্দিকী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ীয়া উপজেলা,সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা, মাওলানা নুরুল আলম সিদ্দিকী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা, মাওলানা আতাউল্লাহ মাহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আইয়ূব আলী,সহ সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ীয়া উপজেলা আব্দুল্লাহ আল মামুন সাব্বির, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন ফুলবাড়ীয়া উপজেলা, মোঃ শামীম মন্ডল সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন শাখা,মোঃ মোস্তাফিজুর রহমান, সভাপতি ১১ নং রাধাকানাই ইউনিয়ন শাখা, মোহাম্মদ নুরুল মোমেন সাহেব, সভাপতি ৫নং দেওখোলা ইউনিয়ন শাখা, মোঃআব্দুল করিম, সভাপতি ইসলামী যুব আন্দোলন ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন শাখা, মাওলানা মাহবুবুর রহমান, সদর ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন শাখা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়িয়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নিরসনে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটাধিকারকে নিশ্চিহ্ন করেছে। এজন্য নির্বাচন সংস্কার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তাঁরা আরও বলেন, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্রের অংশ। এই দলগুলোর রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে।
নেতৃবৃন্দ ঘোষণা দেন, পাঁচ দফা দাবিতে যদি সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।