স্টাফ রিপোর্টার: বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন।
আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।
একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে আসছেন বলে নিশ্চিত করেছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ।
তিনি জানান, “সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক।
তিনি তাঁর নিজস্ব একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁও এলাকায় আয়োজনের পরিকল্পনা চলছে।”
তিনি আরও বলেন, “অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য ২০ অক্টোবরের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।”
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।