মির্জা মোঃ মনজুরুল হক : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলামের সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাত ৮টায় পুটিজানা ইউনিয়নের পুরাতন বুইদ্যা বাজারে ৭,৮,৯ নং ওয়ার্ডের আয়োজনে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৫০, ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা বিএনপি নেতা,ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সহ-সভাপতি,উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক,ফুলবাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম
অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয়লাভ নয়, এলাকার মানুষের কল্যাণ এবং উন্নয়ন। জনসাধারণের মতামত শুনে আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ফুলবাড়ীয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।” তিনি আরোও বলেন,জনগণের সহযোগিতা ও আস্থা ছাড়া কোনো প্রার্থী সফল হতে পারে না। তিনি ভোটারদের একসাথে থাকার আহ্বান জানান এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজের প্রতিশ্রুতি দেন।
আলহাজ্ব আবু তাহের তালুকদার এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন, প্রকৌশলী আব্দুল মোন্নাফ, জামাল উদ্দিন, সিহাব উদ্দিন, মাজাহারুল ইসলাম, মিন্টু মিয়া,হীরা মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।