মোবারক হোসাইন: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর ব্যানারে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি হ্রাস এবং রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধের দাবিতে শোভাযাত্রায় যোগদান করে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা।
শোভাযাত্রাটি শহরের উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
এর আগে শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে এক শ্রেণির লোকেরা ব্যবসার চিন্তাভাবনা করে। যে কোন মূল্যে এই সিন্ডিকেট নির্মূল করতে প্রশাসনের ভূমিকা রাখতে হবে। এসময় তিনি দ্রব্য মূল্য বৃদ্ধির ব্যাপারে সরকারের সরব নজর কামনা করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে নাগালের মধ্যে রাখার আহ্বান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক ও কর্মপরিষদ সদস্য আব্দুর রউফ রব্বানী সহ অন্যান্য নেতারা।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।