মির্জা মোঃ মনজুরুল হক (ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীণতম দ্বীনি প্রতিষ্ঠান ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে. আই) কামিল মাদ্রাসার গভর্ণিং বডির নব-নির্বাচিত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফুলবাড়ীয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জনাব মো: আবুল ফজল।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২ ঘটিকায় অত্র মাদ্রাসার পক্ষ থেকে নবগঠিত গভর্ণিং বডির সভাপতি মো: আবুল ফজল মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো: ইউনুছ আলী, উপাধ্যক্ষ মাও. মো: তাজাম্মুল ইসলাম সহ সকল শিক্ষক ও কর্মচারীগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পরে নব-নির্বাচিত সভাপতি জনাব মো: আবুল ফজল মহোদয় এর সভাপতিত্বে নব-গঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা শেষে মাদ্রাসার সার্বিক সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।