স্টাফ রিপোর্টার (ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা উপজেলার দেওখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২০ মে) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই দোকানিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক পোল্ট্রি মুরগি বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং একই অভিযোগে একটি মুদি দোকানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দেওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে পাবলিক প্লেসে ধূমপানের দায়ে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন শহীদুল ইসলাম সোহাগ। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।