নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ, ২৩ মে ২০২৬ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিদ্রোহ, মানবতা, সাম্য ও প্রেমের কবি নজরুল আজও বাঙালির চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।
তিন দিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে নজরুল সংগীত, আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা। উৎসবকে কেন্দ্র করে ত্রিশালে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।