মোবারক হোসাইন: জিয়া পরিষদ ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত ফুলবাড়ীয়া উপজেলা শাখার নতুন সভাপতি মনোনীত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বারের সাবেক সহ সম্পাদক এডঃ মাহবুব রশীদ তামান্না এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রাজধানীর লরেল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সোমবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির দক্ষিণ জেলার সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ২ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি অত্র কমিটিকে ৯০ দিনের মধ্যে পুর্নাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।