সংবাদ প্রতিবেদন: আজ “দৈনিক নববাণী” পরিবারের জন্য ছিল আনন্দের দিন। পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জনাব মোঃ আতাউর রহমান এর সহধর্মিণী ও টাইম ফোর সাইন রেস্টুরেন্টের চেয়ারম্যান জনাবা আছমা রহমান মহোদয়া নববাণী পত্রিকার মাল্টিমিডিয়া স্টুডিওর জন্য একটি আধুনিক এয়ার কন্ডিশনার (AC) প্রদান করেছেন।
তাঁর এই মানবিক ও উদার উদ্যোগের মাধ্যমে স্টুডিওর কর্মপরিবেশ আরও আরামদায়ক ও উন্নত হয়েছে। পাশাপাশি “দৈনিক নববাণী” পরিবারের প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা ও অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
“দৈনিক নববাণী” পরিবার তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছে। পত্রিকার কর্মকর্তারা জানিয়েছেন, এই অবদান মিডিয়া টিমের সদস্যদের আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে, যা ভবিষ্যতের কর্মযজ্ঞকে আরও সফল ও সমৃদ্ধ করবে।
দৈনিক নববাণী পরিবার জনাবা আছমা রহমান মহোদয়াকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছে। দৈনিক নববাণী এগিয়ে যাক সত্য ও ন্যায়ের পথে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।