মোবারক হোসাইন : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় ইউনিয়নের বদর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন শুরু হলে ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্ব প্রত্যাশীদের মিছিলের মাধ্যমে জনসভায় পরিনত হয় উচ্চ বিদ্যালয় মাঠ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
বক্তব্যে তিনি বলেন, অবৈধ হাসিনার সময় বিএনপির লোকদের উপর নজিরবিহীন নির্যাতন চালালো হয়েছে। বিগত সরকারের সময় মানুষের ভোট দিয়ে দিতো আওয়ামী দোসররা। এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। বলেন, দল ক্ষমতায় আসলে সর্বোচ্চ উন্নয়নের আওতায় আসবে ফুলবাড়ীয়া।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান, বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি আসাদুল্লাহ আসাদ, রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য ডাঃ আইন উদ্দিন, আব্দুল মান্নান সরকার, আব্দুল হাই আর্মি, ইউনূস আলী সিঙ্গা, কুশমাইল ইউনিয়ন বিএনপি নেতা শহিদুল ইসলাম শহিদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিন ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম তালুকদার।
অনুষ্ঠানে ফুলবাড়ীয়া উপজেলার, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন, কুশমাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শ্রমিক দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।