ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৩ নং কুশমাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কুশমাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মেম্বার।গতকাল শুক্রবার কুশমাইল টেঁকিপাড়া গোরস্থান মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
এ-সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা মজিবুর রহমান ফরাজি,হেলিম মাষ্টার,নজরুল ইসলাম খান,জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির,আঃ লতিফ, খাইরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন রবিন,যুবদলের সেলিম সরকার, হাসান আল মামুন,জিয়া সাংস্কৃতিক সাংগঠনের সদস্য সচিব হারুন অর রশিদ, ছাত্রনেতা আশরাফুল ইসলাম,খাইরুল ইসলাম প্রমুখ।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।