ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ১৫৩ ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন শাহ নুরুল কবির শাহীন।
বুধবার তিনি নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় তার সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম উত্তোলনের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাহ নুরুল কবির শাহীন বলেন, ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার সংরক্ষণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ঈশ্বরগঞ্জবাসী তার প্রতি আস্থা রেখে সমর্থন প্রদান করবেন।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।