স্টাফ রিপোর্টার: ইউক্রেন রাশিয়া যু'দ্ধে অংশ নিয়ে ড্রোন হা'মলায় নি'হত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আব্দুর রহিম (৩২)! সোমবার (১১ মে) রাতে তার নি'হতের খবর পায় পরিবার। আব্দুর রহিম উপজেলার পুটিজানা এলাকার আজিজুল হকের বড় ছেলে।
নি'হতের জেঠাতো ভাই আব্দুল্লাহ জানান, গত প্রায় দুই বছর আগে কাজের জন্য রাশিয়া যায় আব্দুর রহিম। সম্প্রতি সেখানে অতিরিক্ত আর্থিক লোভে পড়ে দেশটির সেনাবাহিনীর সাথে ইউক্রেনের বিরুদ্ধে যু'দ্ধের জন্য চুক্তিবদ্ধ হয় রহিম সহ অন্যান্য এলাকার আরো চারজন।
এজন্য কিছুদিন ট্রেনিং করে তারা। অবশেষে যু'দ্ধে গেলে ড্রোন হা'মলায় রহিম নি'হত হয় বলে জানা গেছে। রহিমের যু'দ্ধে অংশ নেওয়ার ব্যাপারে জানতো না পরিবার।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।