সংবাদ প্রতিবেদন: আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সালাহ্ উদ্দিন মাদরাসাতুল মাদীনাহ আল-ইসলামীয়া মাদ্রাসায় দুটি সিলিং ফ্যান মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোঃ মামুনুর রশীদ, মোঃ আবু রায়হান ও মোঃ সানোয়ার হোসেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মো. সালাহ্ উদ্দিন।
তিনি বলেন, “কোরআনের পাখিদের পাশে দাঁড়ানো মানে দুনিয়া ও আখিরাতে কল্যাণ অর্জন করা। ”আলহাজ্ব আফতাব উদ্দিন ফাউন্ডেশন – মানবতার কল্যাণে এক নিরলস প্রয়াস।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।