ফুলবাড়িয়া প্রতিনিধি: মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলার ১২ নং আছিম পাটুলী ইউনিয়নের আছিম বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো ধরনের কর্মসূচী পালিত হয়নি বলে জানা গেছে।
প্রতি বছরের ন্যায় এ দিনটিতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচীর আয়োজনের প্রত্যাশা থাকলেও এ বছর সেখানে কোনো আনুষ্ঠানিক আয়োজন চোখে পড়েনি। শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকে ছিলো নিস্তব্ধ পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আছিম বাজার এলাকায় ১৫টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তবুও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বা শ্রদ্ধা নিবেদনের কোনো কর্মসূচী গ্রহণ করা হয়নি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা মনে করেন, মহান ভাষা আন্দোলনের চেতনা ও ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে এমন জাতীয় দিবসে ন্যূনতম কর্মসূচী পালন করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। ভবিষ্যতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
প্রকৌশলী মোঃ সাবিউদ্দিন
১০৫, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা- ১২১৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।